নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের কালিতলাস্থ মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে জেলা তথ্য দপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
মশিউর রহমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরওয়ার মানিকের সভাপতিত্বে এসময় জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইসচেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর ও জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক ও নীলফামারী কেন্দ্রীয় বড়মসজিদের খতিব সৈয়দ আশরাফুল হক প্রমুখ।
বক্তারা, যার যার অবস্থান থেকে জনমত গঠন করে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
আলোচনা সভায় জেলা সদরের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার সহ¯্রাধিক মানুষ আংশগ্রহণ করেন।