• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোরে গাড়ি লক্ষ্য করে বোমা হামলা, আহত ৫

11সিসি নিউজ: যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলের গাড়ি লক্ষ্য করে ফের বোমা মেরেছে প্রতিপক্ষ। সোমবার রাত দশটার পর শহরের চারখাম্বার মোড়ে এ ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছে। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শীর্ষ সন্ত্রাসী ম্যানসেল, রাকিব হোসেন, আকাশ, তুহিন হোসেন ও সাকিব।
প্রাথমিক খবরে জানা গেছে, রাত দশটার পর ম্যানসেল সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথের অফিস থেকে বেরিয়ে প্রাইভেট গাড়িযোগে ষষ্ঠীতলার বাড়িতে ফিরছিলেন।
চারখাম্বার মোড়ে পৌঁছলে ওঁত পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা গাড়িটি লক্ষ্য করে শক্তিশালী পাঁচটি বোমা ছোড়ে। এতে গাড়িতে থাকা পাঁচ আরোহীর সবাই আহত হন। ওই অবস্থায় তারা গাড়িটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
স্থানীয় সূত্র মতে, তাদের বহন করা গাড়ির জানালার খোলা ছিল। প্রতিপক্ষরা জানালা দিয়ে বোমা ছুড়ে মারে। বোমার বিস্ফোরণে তারা আহত হয়।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট রেলস্টেশন এলাকায় বোমা হামলা হয়। এতে ম্যানসেল পক্ষ দাবি করেছিল তাদের উপর বোমা হামলা হয়। অবশ্য স্থানীয় সূত্র মতে, ম্যানসেল প্রতিপক্ষের লক্ষ্য করে বোমা মারে। তবে সেযাত্রা কোনো ক্ষতি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ