• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দ শামসুল হক ছিলেন সত্যে সমর্পিত: প্রধানমন্ত্রী

pmm_52339সিসি নিউজ: প্রখ্যাত সাহিত্যিক, কবি ও নাট্যকার সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবি সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব জানান, সৈয়দ শামসুল হককে জাতির বিবেক হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এমন একজন লেখককে হারালো যিনি ছিলেন সত্যের প্রতি সমর্পিত। পাশাপাশি তার (সৈয়দ হক) মৃতুতে প্রধানমন্ত্রী তাঁর একজন শুভাকাঙ্খিকে হারিয়েছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সৈয়দ শামসুল হক বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে এক অবিচ্ছেদ্য সত্ত্বা হিসেবে দেখেছেন এবং তার শক্তিশালী লেখনি জাতিকে একটি অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখিয়েছে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘সৈয়দ হকের মৃত্যু দেশের সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি’।
তিনি বলেন, সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্ম জাতিকে সবসময় সঠিক দিক-নির্দেশনা দেবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ