রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় লাকি আক্তার নাম এক বছরের শিশুকন্যা হত্যার দায়ে মা রাহেলা বেগমের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
আদালত ও মামলার বিবরণে জানা গেছে, স্বামী- স্ত্রীর পারিবারিক কলহের জেরে ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়া উপজেলার জয়দেব সরকার পাড়ার লাভলু মিয়ার স্ত্রী রাহেলা বেগম এক বছরের শিশু কন্যা লাকী আক্তারকে গলা টিপে হত্য করে। আদালত ৯ জনের সাক্ষি শেষে এ রায় দেন।
পরে মরদেহ বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। এঘটনায় স্বামী বাদী হয়ে একই বছরের ১ অক্টোবর গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম ও রেজাউল ইসলাম ঘটনার সত্যতা প্রমাণে আদালতে চার্জশিট দাখিল করে। ১২ বছর পর মামলার রায়ে আসামি মা রাহেলা বেগমের ফাঁসির আদেশ দেয় আদালত।