• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

1-1দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর নানা আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৬ পালন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ইত্যাদি।
এ উপলক্ষ্যে বুধবার  (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের বালুবাড়ীস্থ নিজস্ব দপ্তর হতে জেলা প্রাণিসম্পদ বিভাগ’র আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অমলেন্দু বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা জানান, সারা বিশ্বে প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে ৫৫ হাজার মানুষের মৃত্যু ঘটে। অর্থাৎ প্রতি ১০ মিনিটে একজন মানুষের মৃত্যু হয়। বাংলাদেশেও সংক্রামক রোগ হাসপাতাল, ঢাকার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় এই রোগে। তা ছাড়া অসংখ্য গবাদি প্রাণি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বক্তারা জানান, জলাতঙ্ক একটি ভাইরাসজনিত প্রাণঘাতি সংক্রামক রোগ। যা মূলতঃ কুকুর, বিড়াল, শিয়াল ও বেজী প্রভৃতির মাধ্যমে বিস্তার লাভ করে। এ সব প্রাণির কামড়ের সাথে সাথে ক্ষতস্থান প্রচুর পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। তা ছাড়া এই রোগ দমনে পোষা কুকুর, বিড়ালকে স্থানীয় প্রাণি চিকিৎসকের পরামর্শে নিয়মিত টিকা প্রদান করতে হবে। পাগলা কুকুর, প্রাণি নিধনে সকলকে সহায়তা করতে হবে এবং রোগটি নির্মুলে জেলা প্রাণিসম্পদ অফিসার সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, খামারি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অপরদিকে দিবসটি পালনে জেলা প্রাণিসম্পদ অফিস হল রুমে দিনাজপুর সদর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শাহিনুর আলম বিষয়ের উপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও ভিডিও প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ