• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাবা আমি অনেক দূরে

246943_1চাঁদপুর: মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট কওমী মাদরাসার নিখোঁজ দুই ছাত্রের সন্ধান এখনো পাওয়া যায়নি। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ ছাত্ররা হলো- চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের ছিদ্দিক বেপারীর ছেলে সিয়াম বেপারী (১১) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুরুজ খান ইব্রাহিম (১২)।

এ বিষয়ে ইব্রাহীমের বাবা মোহাম্মদ আলী বলেন, রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আমার ছেলে ও একই গ্রামের সিয়াম মাদরাসা থেকে বাড়ি যাবে বলে বের হয়। পরে তারা দু’জন মাদরাসা কিংবা বাড়িতেও ফেরেনি।

মাদরাসায় খবর নিলে শিক্ষকরা জানায়, তারা দুইজনই বাড়ি যাবে বলে মাদরাসা থেকে বের হয়।

এদিকে, মঙ্গলবার একটি মোবাইল থেকে ইব্রাহীম তার বাবার কাছে ফোন দিয়ে বলেছে, বাবা আমি অনেক দূরে। আমাকে একজন লোক আসতে দিচ্ছে না।

ইব্রাহীমের বাবা ওই লোকটিকে ফোন দিতে বললে ফোন কেটে দেয়। পরে কয়েকবার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। বর্তমানে এ ফোনটি বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ