সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, পাইলট বালিকা বিদ্যালয় ও শহীদ জিয়া স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইজহার আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শহীদ জিয়া স্কুল প্রাঙ্গনে পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম ইজহার আহমদ স্মরণে কোরআন খানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে মরহুমের স্ত্রী তাওসিকা খাতুন, ছেলে ফিরোজ আলম পাপ্পু, মানজার আলম পাপলি, ব্যবসায়ী আশফাক আহমেদসহ আত্মীয়-স্বজন, শিক্ষক ছাত্র, ব্যবসায়ী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
আগামীকাল শুক্রবার মরহুমের বাসভবনে তার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচি ছাড়াও মরহুমের কবর জিয়ারত এবং গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এসব অনুষ্ঠানে সৈয়দপুরের সর্বস্তরের জনসাধারনকে অংশগ্রহনের জন্য তার পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।