• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় দিনাজপুরে মামলা

মামলামাহবুবুল হক খান, দিনাজপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, বঙ্গবন্ধু ও জাতীয় পতাকাকে কটুক্তি করে  ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর জজ কোর্টের আইনজীবী সামসুর রহমান পারভেজ বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, আসামী চৌধুরী ইরাদ আহমেদ গত ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে “শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়” মর্মে তার ফেসবুক পেইজে স্ট্যাটাস দেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় পতাকা নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোষ্ট করেছেন।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেদয়ানুর রহিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য ও প্রযুক্তি আইনের মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ