বিনোদন ডেস্ক: ‘ভাবিজি ঘর পর হ্যায়’-তে দেখা দিতে চলেছেন সানি লিওন৷ যার সম্মোহনী দৃষ্টিতে ঘায়েল কোটি কোটি পুরুষের হৃদয়৷ যার এক চিলতে হাসি ঝড় তোলে হৃদয়ে, সেই সানিকে আরও কাছে থেকে দেখার সুযোগ করে দিতে চলেছে একটি হিন্দি ধারাবাহিক৷ ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকের ক্যাচলাইন ‘সহি পকড়ে হ্যায়’৷ আর এই ক্যাচ ফ্রেজ় নিয়েই যত গন্ডগোল৷
ধারাবাহিকের একটি দৃশ্যে, এই লাইনটি বলার কথা সানির৷ মানে, দর্শক-শ্রোতাদের এই লাইনটি শোনার কথা সানির কন্ঠে৷ কিন্তু সানি বেঁকে বসেছেন৷ তাকে কিছুতেই রাজি করানো যাচ্ছেনা৷ এই কথাতে অন্য মানেও লুকিয়ে রয়েছে বলে অভিযোগ সানির৷ আর তাই তিনি মোটেই এই লাইনটি বলবেন না৷ সাফ জানিয়েছেন, ‘বদলে ফেলো স্ক্রিপ্ট’৷ তিনি নিজের সিদ্ধান্তে এতটাই অনড় ছিলেন যে, ৪৫ মিনিটের জন্য স্থগিত হয়ে গিয়েছিল এই ধারাবাহিকের শ্যুটিং৷ ক্রিয়েটিভ টিমও তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে৷ শেষ পর্যন্ত সানি তার স্বামী ড্যানিয়েলের সঙ্গে কথা বলে রাজি হন, ধারাবাহিকের এই লাইটনটি বলতে৷