আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে কোনো ভারতীয় সেনা আটক নেই বলে জানিয়েছে ভারত। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন দাবি করেছিলো যে ভারতের সীমান্তে পাকিস্তানি হামলায় অন্তত ৮ ভারতীয় সেনা নিহত হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। কিন্তু এই দাবি উড়িয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী।