• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুক্তারপুরে রেলিং ভেঙ্গে মাইক্রোবাস নদীতে: নিখোঁজ ৩

munshiiমুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙ্গে একটি মাইক্রোবাস ধলেশ্বরী নদীতে পড়ে তিনজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পৌঁছেছে।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, মাইকোবাসটি উত্তর না দক্ষিণ দিক প্রান্ত থেকে এসেছে তা জানা যায়নি। টোল প্লাজার সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে মুক্তারপুর পাশের পশ্চিম দিকের রেলিং ভেঙ্গে মাইক্রোবাসটি ধলেশ্বরেী নদীতে পড়ে নিমজ্জিত হয়।
তিনি আরও জানান, মাইক্রোবাসটিতে কতজন ছিলেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেছেন, মাইক্রোবাসটিতে ৩-৪ জন থাকতে পারেন।
সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি হুমায়ুন কবির জানান, ঘটনার পর রাত ২ টার সময় নদীর তলদেশ প্রায় ৬০ ফুট পানির গভির নিচ থেকে নিখোঁজ মাইক্রোবাসটির বাম্পার পাওয়া যায়। তবে নিখোঁজ মাইক্রোবাসটি পাওয়া যায়নি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ সাময়িক স্থগিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ