• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাভারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা নিহত

বন্দুকঢাকা: সাভারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ দেড় ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিরুলিয়ার কৃষিবিদ আবাসন এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত যুবদল নেতা শাহ আলমের (৪২) বাড়ি সাভার পৌরসভার মালঞ্চ এলাকায়। তিনি সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিহত যুবদল নেতা শাহ আলমের বিরুদ্ধে থানায় হত্যাসহ দেড় ডজন মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহ আলমকে আটকের পরে রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সে সময় ওৎ পেতে থাকা শাহ আলমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান শাহ আলম।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ