• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে চাঞ্চল্যকর এক ডজন হত্যাকান্ডের বিচার হয়নি আজও

হত্যাসাহবাজ উদ্দিন সবুজ: সৈয়দপুরে অন্তত একডজন খুনের বিচার হয়নি আজও। ঝুলে আছে চাঞ্চল্যকর এসব খুনের মামলাগুলো। আলোচিত এসব মামলার বিচার দীর্ঘসূত্রতায় আটকা পড়েছে। বারবার তদন্ত কর্মকর্তা বদল হওয়ায় খুনের রহস্য উন্মোচনে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হলেও নিহতের স্বজনদের দাবি দ্রুত বিচারের। মুক্তিযোদ্ধা, স্কুল ছাত্রসহ ১২টি চাঞ্চল্যকর হত্যাকান্ড আজও বিচারের মুখ দেখেনি।
সুত্রমতে, ২০১১ সালের ২৬ জানুয়ারি খুন হন মুক্তিযোদ্ধা ও খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান। নৃশংস এ খুনের বিচার দাবিতে গোটা জেলা ফুঁসে উঠলেও  ৫ বছরও বিচার শেষ হয়নি। একইভাবে ৩ বছরেও শনাক্ত হয়নি মাইক্রোবাস চালক নাদিম, বিকাশকর্মী হাবিব ও ঝালমুড়ি বিক্রেতা হেলাল উদ্দিন হত্যাকাণ্ডের মোটিভ।

মামলার বিবরনী সূত্রে, ২০১৩ সালের ১৪ মার্চ খুন হন মাইক্রোবাস চালক নাদিম। একই বছরের ২৩ জুন বিকাশকর্মী হাবিব ও ২৬ ডিসেম্বর মুড়ি বিক্রেতা হেলাল উদ্দিনকে হত্যা করে সন্ত্রাসীরা। আর শম্বুক গতিতে তদন্ত চলছে বেলপুকুর ইউনিয়নের মাদরাসা ছাত্রী জান্নাতি বেগমের হত্যা মামলার। ২০১৪ সালের ৯ সেপেম্বর নিজ বাসায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ হত্যায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি সাহের পাড়ার রেল কোয়ার্টার ভবনে নৃশংসভাবে খুন করা হয় তাহেরা বেগম। এ হত্যাকান্ডের মোটিভ উদঘাটনে নিহতের নিকটজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করলেও জামিনে বেড়িয়ে গেছেন তারা। একই বছরের ১৩ জুন শহরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র সিরাজুম মনির সাকিবকে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা সন্ত্রাসীরা। এছাড়া খাদেম, বিধবা ও কৃষক হত্যায় মামলা হলেও কোন হত্যাকান্ডের বিচার হয়নি। বর্তমানে এসব চাঞ্চল্যকর মামলার তদন্ত করছেন সিআইডি, ডিবি ও থানা পুলিশ। শান্তিময় শহর সৈয়দপুরে নৃশংস এ হত্যাকান্ড মেনে নেয় যায় না উল্লেখ বিচারের দীর্ঘ সূত্রিতাকে দুষছেন সচেতনমহল। তারা আসামীদের গ্রেফতারের ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। তাদের প্রশ্ন এ জনপদে সন্ত্রাসীরা বেআইনি অস্ত্র ও পেশী শক্তির দাপট দেখিয়েই যাবে? তারা কি সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ