সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে শনিবার যাত্রী ওঠানোকে কেন্দ্র করে মিনিবাস শ্রমিক ও ইজিইবাক চালকদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় এক ঘন্টা শহরে যান চলাচল বন্ধ থাকে।
শহরের ২নং রেল ঘুনটি এলাকায় একটি মিনিবাস ইজিবাইকের যাত্রী নিয়ে নীলফামারী যাওয়ার চেষ্টা করে। এ সময় ইজিবাক চালকরা বাঁধা দেয়। ফলে উভয়পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে মিনিবাস, শ্রমিক ও ইজিবাক চালকরা থানায় অবস্থান নেয়। থানার সম্মুখে এই ঘটনায় দুপক্ষকেই বসিয়ে সমঝোতা করে দেন সৈয়দপুর সার্কেলের এএসপি জিয়াউর রহমান।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে সত্যতা নিশ্চিত করে বলেন, মিনিবাস ও ইজিবাইক চালকের মাঝে সৃষ্ট ঘটনাটি মীমাংসা করে দেওয়া হয়েছে।