সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে কায়সার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক সৈয়দপুর শহরের মুন্সিপাড়া জোড়াপুকুর এলাকার মৃত নাসিম মিয়ার পুত্র। শনিবার সন্ধ্যায় পাঁচমাথা মোড়ের উত্তরে মক্কা হোটেলের সামনে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনাগামী চলন্ত সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে পৌছানোর প্রাক্কালে কায়সার রেললাইন পার হতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়। পরে সৈয়দপুর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি ইউডি মামলা হয়েছে।