• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মতবিনিময় সভা

03সিসি নিউজ: আগামী ১২ নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বৃহত্তর সুন্নী সমাবেশ সফল করার লক্ষ্যে সাংগঠনিক সফরে রবিবার সৈয়দপুর জামে রিজভীয় মাদ্রাসায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্ব কমিটির উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মহাসচিব ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর প্রধান সমন্বয়ক জননেতা জনাব এম.এ মতিন বলেন সরকার একদিকে জঙ্গিবাদ দমন করছে অন্যদিকে আবার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, তিনি বলেন যদি জঙ্গিবাদকে দমন করার সদিচ্ছা থাকতো তাহলে ৫ মে ২০১৩ ঢাকাতে নারকীয় তান্ডব সৃষ্টিকারীদে হেফাজতীদে বিরুদ্ধে অবশ্যই মামলা করা হত কিন্তু দেখা যাচ্ছে মামলাতো দুরের উল্টো তারা সরকার কর্তৃক পুণর্বাসিত হচ্ছে।
সারা বিশ্বোর মুসলমানদের করুন অবস্থার প্রতি দৃষ্টিপাত করে এম.এ মতিন আরো বলেন কতিপয় স্বার্থলোভী মহল ইসলামের ভূল ব্যাখ্যা করে বাংলাদেশে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে এদের কঠোর হস্তে দমন করতে হবে কারন ইসলাম কোন নিরাপরাধ মানুষকে হত্যা সমর্থন করে না। তিনি জঙ্গিবাদ দমনে সরকারে ভুমিকার সমর্থন ব্যক্ত করে প্রকৃত অর্থে জঙ্গিবাদ দমনে পাশে থাকার আশ্বাস দেন এবং অচিরেই আল্লামা ফারুকী হত্যা সহ যত পীর মাশায়েখকে হত্যা করা হয়েছে তার সুষ্ঠ বিচার দাবী করেন।
সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সভাপতি আলহাজ্ব সুফী গোলাম জিলানী তেগী সাহেবে সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর নির্বাহী মহাসচিব আল্লামা আ.ন.ম মাসউদ হোসাইন আল কাদেরী। তিনি বলেন সময় এখন একতা সৃষ্টি করে দেশের জন্য ক্ষতিকর এই জঙ্গিবাদকে নির্মুল করে সকলকে প্রকৃত ইসলামের দিক্ষা দেওয়া। এবং ১২ নভেম্বর ঢাকায় বৃহত্তর সুন্নী সমাবেশ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
রংপুর বেতার কেন্দ্রের ইসলামিক ধারাভাষ্যকার জনাব আহমাদ রেজা আশরাফী সাহেবের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর প্রেসিডিয়াম সদস্য পীরে তারিকত আল্লামা হারুনুর রশীদ রেজভী সাহেব, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাধাণ সম্পাদক মুহাম্মদ সাদেকুর রহমান খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জয়নুল আবেদীন, মুহাম্মদ কাউছার হামিদ, মুহাম্মদ আবুল কালাম আজাদ, আলহাজ্ব মুহাম্মদ ফজলুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সাধারণ সম্পাদক গোলজার আশরাফী, নাদীম আশরাফী, শফী রেজা, আজহার সুলতান, খালিদ আজম, হায়দার এমাদী, শাহীদ কাদেরী,শাহজাদা আশরাফী,মিথুন হাসান সহ সৈয়দপুরের তরীকতপন্থী বিভিন্ন খানকাহ মাদ্রাসার শুভাকাঙ্খিগন। সভাশেষে সালাতো সালাম ও দেশ জাতির কল্যানে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ