• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লিবিয়া উপকূলে ৬ হাজার অভিবাসী উদ্ধার

11আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া উপকূলে একদিনেই ৬ হাজার অভিবাসী উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। সোমবার ৩৯টি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, এটি একদিনে সবচেয়ে বেশি জীবিত অভিবাসী উদ্ধার করার রেকর্ড। এর আগে তিন বছর আগে ইতালিয়ান দ্বীপ লামপেদুসা উপকূলে এক নৌকাডুবিতে ৩৬৬ জন অভিবাসী মারা গিয়েছিলো।
সেই মৃত্যুর ঘটনা থেকেই নড়েচড়ে বসে পুরো বিশ্ব। এরপর অভিবাসীদের উদ্ধার কার্যক্রম শুরু হয়। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ থেকেই এসব অভিবাসীরা পালাতে থাকে।
সোমবার অন্যদিনের তুলনায় সমুদ্র কিছুটা কম উত্তাল ছিল। এর সুযোগ নিয়েই পাচারকারীরা  অনেকগুলো অভিবাসী নৌকা নিয়ে রওনা দেয়। ৩২টি রাবারের নৌকা, পাঁচটি নৌকা ও দুটি ছোট নৌকায় প্রায় ৬ হাজার ৫৫ জন।
একটি ডিঙিতে তো ৭২৫ জন অভিবাসী উদ্ধার করা হয়। ইতালির কোস্ট গার্ড জানায়, অভিবাসীদের মাঝে এক সন্তানসম্ভবা নারী ও শিশুকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হযেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, চলতি বছরেই প্রায় ১ লাখ ৩২ হাজার অভিবাসী ইতালিতে আশ্রয় নিয়েছে। আসার পথে পানিতে ডুবে মৃত্যু হয়ৈছে ৩ হাজার ৫৪ জনের। স্কাই নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ