• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনলাইন পত্রিকার পূর্ণাঙ্গ পরিসংখ্যান নেই: তথ্যমন্ত্রী

%e0%a6%87%e0%a6%a8%e0%a7%81সিসি নিউজ: বর্তমানে অনলাইন ভিত্তিক পত্রিকার পূর্ণাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার  সংসেদে মহিলা আসন-৪২ এর সংসদ সদস্য নুরজাহান বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এরআগে বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

তিনি জানান, তথ্য মন্ত্রণালয় ‘অনলাইন গণমাধ্যমে নীতিমালা’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। নীতিমালাটি প্রণীত হলে সকল অনলাইন ভিত্তিক গণমাধ্যম বাধ্যতামূলক নিবন্ধন কার্যক্রমের আওতায় আসবে। এর ফলে অনলাইনভিত্তিক গণমাধ্যমের পরিসংখ্যান পাওয়া যাবে।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ৮ বছরে বাংলাদেশ টেলিভিশনের কোনো পূর্ণাঙ্গ স্টেশন স্থাপন করা হয়নি। তবে বিটিভিকে আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক বিভিন্ন কর্মপরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ২০১৭ সালের মধ্যে তথ্য প্রযুক্তিভিত্তিক আধুনিক মান সম্পন্ন টেলিভিশন কেন্দ্র পরিচালনার লক্ষ্যে ডিজিটাল পদ্ধতি প্রবর্তন, ডিজিটাল আর্কাইভ স্থাপন, অনলাইন গ্রাফিক্স, আধুনিক সংবাদ ব্যবস্থাপনা প্রবর্তনসহ সংশ্লিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মর্ডানাইজেশন, ডিজিটালাইজেশন অ্যান্ড অটোমেশন অব বাংলাদেশ টেলিভিশন সেন্ট্রাল সিস্টেম’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ