• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ার নিউমার্কেটে ভয়াবহ আগুন

আগুনসিসি নিউজ: বগুড়া শহরের নিউ মার্কেটের ছহির উদ্দিন মার্কেট অংশে  আগুন লেগে পুড়ে গেছে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার দিবাগত রাত  ১১ টায়  শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত বগুড়ার সবচেয়ে বড় এই মার্কেটের দোতলার  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১১ টার মার্কেটের শাড়ী প্যালেস নামক দোকানে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
দোকানগুলোতে প্রচুর পরিমাণ শাড়ী, থ্রিপিস সহ ও পোশাক’র মজুদ ছিলো। আগুনের কারণে সেগুলো পুড়ে গেছে ।  ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, বগুড়ার ৩টি  ইউনিট আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে। রাত সাড়ে সাড়ে ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা না গেলেও এর ভয়াবহতা অনেকখানি কমে গেছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন। আগুণে তাৎক্ষণিকভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ জানা না গেলেও বাজারের অন্তত ১০টি দোকানের প্রায় ৪ কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বগুড়া সদর পুলিশফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোতলার শাড়ী প্যালেস থেকে আগুনের উৎপত্তি হয়ে তা ছড়িয়ে পড়েছে।
রাত ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কেটের ২য় তলার আগুন নিয়ন্ত্রণে এলেও ৩য় তলার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ