ডোমার (নীলফামারী) প্রতিনিধি: জেলার ডোমার শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌরসভা। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু।
অভিযানে থানার অফিসার ইনচার্জ আহমেদ রাজিউর রহমান রাজু ও প্যানেল মেয়র এনায়েদ হোসেন নয়ন উপস্থিত ছিলেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আক্তারুজ্জামান সুমন জানান, গেল রবিবার যানজট নিরসনে অনুষ্ঠিত মতবিনিময়ে সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত গ্রহণ করা হয় পৌরসভাসহ উপজেলার সকল রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
সিন্ধান্তের প্রেক্ষিতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
পৌরসভা মেয়র মনছুরুল ইসলাম দানু জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তিনি আশা করেন, জনগুরুত্বপুর্ণ কাজটিতে সকলে সহযোগীতা করবেন।