জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার কাশিপুর, ভাঙ্গামোড়, ফুলবাড়ী সদর ৩টি ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থীদের আওয়ামীলীগ সভাপতি ও প্রাধান মন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়পত্র আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এ মনোনয়পত্র প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়। ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে মনোনয়ন পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মনজু মন্ডল । বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চাষি এম এ করিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাশেদুজ্জান বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী সরকারসহ যুবলীগ,ছাত্রলীগ ৩ ইউনিয়নের সকল মনোনীত প্রার্থীসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ভাঙ্গামোড় ইউনিয়নে মোহম্মদ আলী শেখ,কাশিপুর ইউনিয়নে এন্তাজ আলী মন্ডল,ফুলবাড়ী ইউনিয়নে হারুন-অর রশিদ নৌকা প্রতিক প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন তুলে দেওয়া হয়।