চট্টগ্রাম: নগরীর সিএসসিআর হাসপাতালে জীবিত অবস্থায় মৃত্যু সনদ দিয়ে কার্টনে ভরে দেওয়া সেই নবজাতকটি আর বেঁচে নেই। বুধবার (৫ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়।ম্যাক্স হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমরা বাচ্চাটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি। সব চেষ্টা ব্যর্থ করে সে মারা গেছে। মরদেহটি তার মা বাবাকে হস্তান্তর করা হয়েছে।