• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় দুই বাসের সংঘর্ষে ৬ মহিলা যাত্রী নিহত

সড়ক দুর্ঘটনাবগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ মহিলা যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার (০৫ অক্টোবর) বেলা একটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ঢাকা মোহাম্মদপুরের ফজলুল করিমের স্ত্রী সৈয়দা মনোয়ারা (৬৭), বগুড়ার গাবতলী উপজেলার কাগইল সুলতানপুর গ্রামের নইমুদ্দিনের স্ত্রী জুলেখা (৬০), তার মেয়ে মোছা. ডলি (৩৫), দিনাজপুর রামসাগর এলাকার লতিফুর রহমানের মেয়ে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী নীলা (২৫), গাইবান্ধার প্রিয় বালা (৫৫) এবং বাকি একজনের পরিচয় উদ্ধারে পুলিশ কাজ করছে। দুর্ঘটনায় আহত অজ্ঞাত (৭) এক শিশু ও দিনাজপুর মেডিকেল কলেজ এর শিক্ষার্থী উম্মে ছালমা টুনটুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, ফায়ার সার্ভিস, গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশসহ জেলা পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধারসহ আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল ফাঁড়ি ইনচার্জ শাহ আলম জানান, নাবিল ও খালেক পরিবহন নামের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী নিহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে।

বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনায় নিহত সবার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় উদ্ধারে কাজ চলছে। বাস দুটি আটক রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, দুপুর সাড়ে ১২টার সময় বগুড়ার কাশিপুরে এ দুর্ঘটনা ঘটে। অজ্ঞাতনামা লাশটি গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অধীনে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ