আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচিত হতে যাচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুটেরেস। জাতিসংঘ কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
বুধবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন ৬৬ বছর বয়সী এই পর্তগিজকে ‘স্বচ্ছ জনপ্রিয়’ বলে উল্লেখ করেন ।
বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ভোট হওয়ার কথা রয়েছে।
গুটেরেস জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থায় ১০ বছর নেতৃত্ব দিয়েছেন। তাকেই এ পদটিতে জোরালোভাবে উপযুক্ত বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি