• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রীমঙ্গলে বরফ সংকট: বাড়তি দাম যোগ হচ্ছে মাছের সঙ্গে

hilsha-fishশ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বরফ সংকটের কারণে  ইলিশ মাছকে ভালো রাখা সম্ভব হচ্ছে না। বরফের আকাল দেখা দিয়েছে । ফলে, মাছ ভালো রাখা দুষ্কর। অত্যাধুনিক বরফ কল না থাকার কারণে চাহিদা অনুযায়ী মিলছে না বরফ। পরিকাঠামোর অভাবে অনেক বেশি দাম গুনতে হচ্ছে বরফের চাঁই কেনার জন্য। ফলে সেই বাড়তি দাম যোগ হচ্ছে মাছের সঙ্গে। মেসার্স আশিক এন্ড ব্রাদার্স এর পরিচালক (মাছের আড়ৎদার)  আশিকুর রহমান বলেন বাজারে বেশি ইলিশ আসলে বরফের দাম বেড়ে যায়। চাহিদা অনুযায়ী শ্রীমঙ্গলে ইলিশ মাছ ভালো রাখা সম্ভব হচ্ছে না। মাছ ব্যবসায়ীরা জানান মাত্র ১টি বরফ ফ্যাক্টরি রয়েছে এতে বরফের চাহিদা মেটানো সম্ভব নয়। শ্রীমঙ্গলে বরফ কল হলে বরফের ঘাটতি আর থাকবে না।  ক্রেতাদের চাহিদা অনুযায়ী ভাল তাজা ইলিশ বিক্রয় করতে পারছেন না। দিনের শেষে হয়তো কম দামে বিক্রি করতে হয়। শ্রীমঙ্গল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: শহিদুল রহমান সিদ্দীক জানান এবছর দেশে ডিমওয়ালা ঝাটকা মাছ ধরতে না দেওয়ায় ইলিশের উৎপাদন বেশি হচ্ছে । মনে করা হচ্ছে, আগামী বেশ কয়েকটা দিন আরও বেশি ইলিশ ধরা পড়বে জালে। শ্রীমঙ্গল বাজারে প্রচুর পরিমান ইলিশ মাছ আসলেও মাছ ব্যবসায়ীরা বরফের অভাবে মাছ ভালো রাখতে পারছে না। শ্রীমঙ্গলে কল স্টল হলে বরফের চাহিদা অনেকটাই কমে যাবে। শ্রীমঙ্গল বাজারে ইলিশের চাহিদা থাকলেও যোগানের অভাবে ইলিশের দাম ফের হবে আকাশছোঁয়া। তাই এখন মৎস্যজীবী থেকে আড়তদার, সকলেই চাইছে, বরফ জমুক আরও বেশি। তাহলেই জমবে ইলিশের বাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ