সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থেকে হেরোইনসহ মাহাতাব (৫০) ও স্বপন (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক দুই ব্যবসায়ী সম্পর্কে পিতা ও পুত্র। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের রেলওয়ে কারখানার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
সূত্র মতে, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ভূল্লীপাড়ার মাহাতাব ও স্বপন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার সাথে জড়িত। আজ গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রেলওয়ে কারখানার সামনে থেকে হেরোইনসহ তাদেরকে হাতেনাতে আটক করে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান সিসি নিউজকে জানান, আটকের সময় পিতা ও পুত্রের কাছ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ২২ পুড়িয়া হেরোইন পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।