• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদরগঞ্জে সড়কের গাছপালা সাবাড়, বনবিভাগ নিশ্চুপ!

গাছ কাটাআজমল হক আদিল,বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে সামাজিক বনায়ণ প্রকল্পের উদ্যোগে লাগানো সড়কের গাছপালা কেটে সাবাড় করা হচ্ছে। বনায়ণ প্রকল্প কমিটির সদস্যরা বনবিভাগের অনুমতি ছাড়া গাছ কর্তন করলেও অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেনা। বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরাই এখন সড়কের গাছ চুরি ঠেকাতে স্বোচ্চার হয়ে উঠেছে।
একটি সুত্র জানায়, সামাজিক বনায়ণ প্রকল্পের উদ্যোগে বিগত ২০১০ সালের পর থেকে পর্যাক্রমে উপজেলার শতাধিক সড়কে লাগানো হয় বনজ গাছপালা। রোপনের কয়েক বছর পর কিছুটা বড় হলেও অনেক গাছপালাগুলো পায়নি পরিপুর্ণতা। এরই মধ্যে সংঘবদ্ধ গাছ চোররা প্রতিনিয়ত গাছ চুরিতে মেতে ওঠেছে। সেইসাথে একদিকে যেমন উপকারভোগী সদস্যরা তাদের লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। যার ফলে উপজেলায় সামাজিক বনায়ণ কর্মসুচি ভেস্তে যেতে চলেছে । শুক্রবার উপজেলার কুতুবপুর ইউনিয়নের সামাজিক বনায়ণ প্রকল্পের সাথে জড়িত একাধিক উপকারভোগী সদস্য জানান, এই অঞ্চলের প্রতিটি সড়কে বনায়ন প্রকল্পের আওতায় গাছপালা লাগানো হয়েছে। কিন্তু গাছগুলো একটু বড় হওয়ার সাথে সাথে প্রতিরাতে চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে। আমরা পালা করে পাহারা দিয়েও গাছ চুরি ঠেকাতে পারছিনা। কারণ গাছ চুরির সাথে সরাসরি জড়িত রয়েছে প্রতিটি কমিটির সভাপতি ও বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তা। সে কারণে গাছ চোরদের বিরুদ্ধে মামলা হয়না। এরপর এলাকার নাটারাম পশ্চিমপাড়া গ্রামের লোকজন জানায়, গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে স্থানীয় নাটারাম ডাক্তারপাড়ার মছির উদ্দিনের ছেলে তাজকুল ইসলাম (৪৮) নাটারাম পশ্চিমপাড়া সড়কের এক ডজন সড়কের ইউ গাছ কর্তন করে। গাছগুলো নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন ইউপি চেয়ারম্যানকে অবগত করলে গ্রাম পুলিশের সহযোগীতায় ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান দুলু বলেন, কর্তনকৃত গাছগুলো সড়কের কিনা তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিট কর্মকর্তা আব্দুস সবুর বলেন বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখা হবে আসলে সেখানে কি ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ