• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৯৬ ঘন্টা পর চোখ খুললেন খাদিজা

খাদিজাসিসি নিউজ: প্রায় ৯৬ ঘন্টা পর চোখ খুলেছেন কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস। গত সোমবার সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে আহত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার সর্বশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় খাদিজার চিকিৎসক ডা. এ এম রেজাউস সাত্তার জানান, খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। তার ডান হাত-পা নড়াচড়া করেছে। ডান চোখও খুলতে পেরেছেন।

গত সোমবার ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৭)।

পরে গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন খাদিজা। এখানে তার মাথার আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যে খাদিজার দুটি অস্ত্রোপচার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ