• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমেরিকার বক্তব্যে দুশ্চিন্তার সাগরে ভাসছে ভারত

সিসিআন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা কখনো পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র বলবে না বলে জানালেন মার্কিন বিদেশ বিষয়ক মুখপাত্র জন কিরবি। ভারতকে পরমাণু হামলার হুমকি দেয়ায় আমেরিকার সমালোচনার মুখে পড়লেও পাকিস্তান কখনো জঙ্গি রাষ্ট্র ছিল না বলেও মন্তব্য করেন জন কিরবি।
উরি হামলার পর পাকিস্তানকে একঘরে করতে উদ্যোগ নিয়েছে ভারত। আর সেই জন্য ভারতের প্রয়োজন ছিল বৈশ্বয়িক চাপ। যা মার্কিনিদের থেকে আশা করেছিল তারা। কিন্তু কপালে চিন্তার ঘাম বেরোতে দেরি হলো না ভারতের।

জানা গেছে, আমেরিকানরা সিনেটে একটি বিল নিয়ে আসছে যা পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। কিন্তু জন কিরবির পুরো বিষয়কে উড়িয়ে দেয়া ভারতকে আরেকবার দুশ্চিন্তার সাগরে ভাসিয়ে দেয়।
অনলাইন পিটিশনও নেয়া হচ্ছে বলে একসময় কান কথা শোনা গিয়েছিল। তবে সেরকম কিছুই ঘটছে না বলে সরাসরি জানিয়ে দিলেন এই মুখপাত্র।
তিনি বলেন, এই সংক্রান্ত কোনও বিল আনা হচ্ছে আমার জানা নেই ।
তার মতে, এ ধরণের কোনো বিল আনা হলেও, আমেরিকা কখনওই তা সমর্থন করবে না।
আগ্রাসী মনোভাব থেকে কাশ্মীর অধিকৃত এলাকায় জঙ্গি দমনের নাম দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত।যার কারণে ভারতের এসব আগ্রাসনের বিরূদ্ধে পরমাণু হামলার হুমকি দেয় পাকিস্তান।
সে নিয়ে পাকিস্তানকে তিরস্কার করেন মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার। আলাপ–আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়াই ভাল বলে পরামর্শ দেন তিনি।
সেই প্রসঙ্গ টেনে কিরবি বলেন, আমার বিশ্বাস, পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকলেও তা নিরাপদে রয়েছে। আলাপ–আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যা মিটিয়ে নিতে হবে ভারত ও পাকিস্তানকে। -সংবাদ মাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ