• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর ডিমলা সীমান্তে ছাগলের চামড়া আটক

আটকনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তে ভারতে পাচারকালে বিপুল পরিমান ছাগলের চামড়া উদ্ধার করেছ বিজিবি। আজ রবিবার ভোরে টহলকালে জেলার ডিমলা উপজেলার তিস্তা নদী সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৫৩৭টি ছাগলের চামড়া উদ্ধার করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

জানা যায়, ওই চামড়াগুরো সীমান্তবর্তী ছোটখাতা এলাকার একটি বাঁশঝাড়ে প্যাকেটের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় ছিল। যার আনুমানিক মূল্য ২ লাখ ১৪ হাজার ৮৬০ টাকা। ৭ ব্যাটালিয়ন বিজিবি ডিমলা উপজেলার থানেরহাট বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মাজেদ আলী জানান, তাদের কাছে খবর আসে সীমান্ত পথে পাচারকাররীরা চামড়ার একটি চালান ভারতে পাঠাবে। এমন খবরে রাতভর তারা সীমান্তে টহল জোরদার করে। ভোরের দিকে বেশ কিছু পাচারকারী মাথায় করে বস্তা নিয়ে ভারত সীমান্তের ছোটখাতা এলাকার একটি বাঁশঝাড়ে জমা করছিল। তাদের ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ৫৩৭টি ছাগলের চামড়া উদ্ধার করা হয়েছে। আটককৃত চামড়াগুলো নীলফামারী কাস্টমস শাখায় জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ