• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় নির্মানাধীন ছাদ ধসে শ্রমিক নিহত

বগুড়াবগুড়া: শহরের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রীনিবাসের বর্ধিত অংশের নির্মানাধীন ছাদ ধ্বসে এক শ্রমিক মারা গেছেন। এতে আহত হয়েছেন আরো ৭ শ্রমিক। সোমবার সন্ধ্যায় বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় মেডিকেল কলেজ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, টিএমএসএস মেডিকেল কলেজটির ৯তলা ছাত্রীনিবাসের তিন তলা বরাবর একটি গাড়ি বারান্দা নির্মাণে কাজ করছিলো কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে সেখানে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যা ৬টার দিকে হঠাত্ করেই ঢালাই কাজ শেষ পর্যায়ে নির্মানধীন ছাদটির সাটারিংসহ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ঢালাই এর নীচে চাপা পড়া হতাহতদের উদ্ধার করেন। পরে হাসপাতালে নেয়া হলে আব্দুর মোমিন ওরফে মামুন (৩৬)  নামের এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। গুরুতর আহতদের মধ্যে ৭ জনকে টিএমএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় টিএমএসএস হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ কর্তৃপক্ষেরও কেউ কোনো কথা বলতে রাজি হননি।

ফায়ার সার্ভিসের বগুড়া স্টেশনের উপ-পরিচালক ইউনুছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  সম্ভবত নির্মানাধীন ছাদের খুঁটি গুলো দুর্বল ছিল । সে কারণেই এই ধসের ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ