• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে আগুনে পুড়ে ৫ জনের মৃত্যু

পীরগঞ্জএনএন রানা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খরেশ চন্দ্র(৪৪), তার স্ত্রী কেয়া রানী (৩৮), ছেলে নির্ণয় (৮), মেয়ে নাইস (১৩) ও কেয়ার বোন সন্ধ্যা রানী (৩৪)।

পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা জানান, ওই গ্রামের খরেশ চন্দ্রের বাড়ি উপর দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পড়ে বাড়িতে আগুন লাগে। এ সময় ঘরের ভেতরে থাকা মটর সাইকেলের তেল ভর্তি ট্যাংকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে ঘুমিয়ে থাকা পরিবারের পাঁচ সদস্যের মধ্যে খরেশের স্ত্রী কেয়া রাণী(৩৮) ও তার শ্যালিকা সন্ধ্যা রাণী (২২) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে আহত অবস্থায় খরেশ চন্দ্র ও তার দুই সন্তানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ