• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাড়ির নম্বরের দাম সাড়ে ৭০ কোটি টাকা!

car_2সিসি ডেস্ক: অনেকেরই দামি গাড়িতে চড়ার শখ থাকে, অনেকেই আবার কয়দিন পরপর নতুন মডেলের গাড়ি কেনেন। কিন্তু দামি গাড়ির নম্বরের শখের কথা শুনেছেন কখনও? তার দামও কিন্তু চোখ কপালে তুলে দেয়ার মতো। বলা ভালো, নম্বর প্লেটের দামে বিলাসবহুল গাড়িও কেনা যায়।

ভারতীয় ব্যবসায়ী বলবিন্দর সাহানি দুবাইয়ে প্রায় নয় মিলিয়ন ডলার খরচ করে একটি সিঙ্গল ডিজিট নম্বর কিনেছেন। বাংলাদেশী মুদ্রায় যার দাম হয় প্রায় সাড়ে ৭০ কোটি টাকা। কারণ, এরকম অভিনব নম্বর নিজের সংগ্রহে রাখাটাই তার শখ। নিজের একটি রোলস রয়েসের জন্য এই নম্বর প্লেটটি কিনেছেন এই ব্যবসায়ী।

বলবিন্দর দুবাইয়ে আবু শাহ নামেও পরিচিত। তিনি একটি প্রপার্টি ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার। কুয়েত, ভারত এবং আমেরিকাতেও তার ব্যবসা ছড়ানো রয়েছে। যে নম্বরটি তিনি কিনেছেন, সেটি হল ‘ডি-৫’। দুবাইয়ের স্থানীয় মুদ্রায় প্রায় ৩৩ মিলিয়ন দিরহাম খরচ করেছেন এই ব্যবসায়ী।

গত বছরও ২৫ মিলিয়ন দিরহাম খরচ করে একটি নম্বর কিনেছিলেন তিনি। দু’মাস অন্তর দুবাইতে এই ধরনের অভিনব নম্বরের নিলাম হয়। নম্বর কেনার জন্য যথেষ্ট প্রতিযোগিতাও ছিল আগ্রহীদের মধ্যে। সূত্র: ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ