• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ভবন উদ্বোধন

11সিসি নিউজ: দিনাজপুরের ফুলবাড়ীতে পল্লী সঞ্চয় ব্যাংক শাখার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে ব্যাংকের এ ভবন উদ্বোধন করা হয়।

পরে ব্যাংকটির নতুন শাখা ভবন উদ্বোধন উপলক্ষে উপজেলা সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের, পল্লী সঞ্চয় ব্যাংকের ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক সুব্রত রায় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ