• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুয়াকাটায় ভেসে আসছে মৃত ডলফিন

image-2358কুয়াকাটা: কুয়াকাটা সমুদ্র সৈকতে একের পর এক মৃত ডলফিন ভেসে আসছে। গত চার দিনে অর্ধগলিত-সদ্যমৃত এসব ডলফিন কুয়াকাটা ও গঙ্গামতির সৈকতের বিভিন্ন স্থানে পাওয়া গেছে।

প্রতিটি ডলফিনের দৈর্ঘ্য চার থেকে পাঁচ ফুট ও প্রস্থ প্রায় দুই ফুট পর্যন্ত।

কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা জানান, ডলফিনগুলো স্থানীয়দের সহায়তায় মাটিতে পুতে ফেলা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ডলফিনগুলো ‘ইরাবতী’ প্রজাতির। পৃথিবীতে ৪৩ প্রজাতির ডলফিন রয়েছে। এর মধ্যে ৩৮ প্রজাতির সামুদ্রিক এবং পাঁচ প্রজাতির মিঠাপানির ডলফিন। ইরাবতী প্রজাতির ডলফিনগুলো ৭০ থেকে ১৫০ সেকেন্ড পরপর বাতাস থেকে অক্সিজেন গ্রহণের জন্য পানির উপরে ভেসে উঠে। এ সময় জেলেদের জালে ধরা পড়ে মারা যেতে পারে বলে তিনি ধারণা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ