কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া সীমান্তে বিএসএফ’র ছোড়া হ্যান্ড গ্রেনেডে ৪ বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ভোররাতে বাংলাদেশী গরু ব্যবসায়ী সাজু মিয়া, রোকন, মানিক ও বাবলু নওদাবস সীমান্তের ১০৬৩-১০৬৪ অান্তর্জাতিক সীমানা পিলারের মাঝামাঝি গরু আনতে গেলে ভারতের মাইনকারচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। এতে গুরুতর আহত হয় ৪ গরু ব্যবসায়ী। অাহতদের মধ্যে রোকনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বিজিবি’র ৩৫ ব্যাটালিয়নের বাংলাবাজার বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবু শহীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে ১২/১৩ জন গরু ব্যবসায়ী গরু আনতে যায়। এসময় বিএসএফ’র ছোড়া গ্রেনেডে ৪ জন আহত হয়। এ ঘটনায় সীমান্ত এলাকা মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।