• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

picফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কমিউনিটি পুলিশিং থানা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার ১৯ শে সেপ্টেম্বর দুপুর ১২টায় ফুলবাড়ী থানার আয়োজনে থানা চত্তরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলীর সভাপতিত্বে সমাজের সর্বস্তরের সুধিজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতে কোরআন তেলোওয়াত করেন ফুলবাড়ী নিমতলা মসজিদের ঈমাম মোঃ ইমদাদুল হক। গীতা পাঠ করেন ফুলবাড়ী কেন্দ্রিয় কালীমন্দিরের পুরোহিত শ্রী সুধামা উপাধ্য। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ হামিদুল আলম তিনি তার বক্তব্যে বলেন এ সমাজে যতবড় মাদক ব্যবসায়ী হোকনাকেন তার ন্থান হবে কারাগার । সে যেই দলের হোকনা কেন। আমি সবে মাত্র যোগদান করেছি প্রত্যেক উপজেলায় সুধিজনদেরকে নিয়ে, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, মাদক, সন্ত্রাসী কার্যকলাপ নির্মূল কল্পে কাজ করে যাব। আপনারা আমাকে তথ্যদিয়ে সহযোগিতা করবেন ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা, ফুলবাড়ী পৌর মেয়র মোঃ মুর্তুজা সরকার মানিক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ, সাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রজব আলী, ফুলবাড়ী ট্রাক ও ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমান হিটলার,  কমিউনিটি পুলিশিং এর সদস্য সাবেক পৌর কাউন্সিলার মোঃ আবু ফরহাদ বাচ্চু, খয়েরবাড়ী ইউপি সংরক্ষিত মহিলা কাউন্সিলার মোছাঃ রাবেয় বেগম,ফুলবাড়ী পৌর শহরের মাদক নির্মূল কমিটি জাগ্রতমা এর সদস্যা মোছাঃ শিরিন আক্তার, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম ,শিবনগর ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম মজনু ,ফুলবাড়ী পূজা উৎযাপন কমিটির সভাপতি ডাঃ নিরঞ্জন কুমার রায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার পদস্থকর্মকর্তা কর্মচারী, স্থানীয় সুধিজন, বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দু ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দু।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন ফুলবাড়ী থানা ওসি তদন্ত মোঃ আব্দুর রহমান । অনুষ্ঠানের পূর্বে জেলা পলিশ সুপার মোঃ হামিদুল আলম থানা চত্তরে ২ টি ফলজ গাছ রোপন করেন এবং থানা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ