• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি

image-2536নীলফামারী প্রতিনিধি: নিষিদ্ধ কারেন্ট জালে ছেয়ে গেছে তিস্তা-বুড়িতিস্তা-চাড়ালকাটা-দেওনাই নদী বেষ্টিত ডিমলা-ডোমার উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে স্থানীয় হাটবাজারে ব্যাপক হারে বিক্রি হচ্ছে কারেন্ট জাল। এলাকার নদনদী ও খালবিলে মাছ শিকারে এ জালের জুড়ি নেই।

সূত্রমতে, ডিমলা উপজেলার তিস্তা বাজার, নাউতারা বাজার, ডালিয়া বাজার, একতার বাজার, কাকড়া বাজার, সুটিবাড়ী বাজার, ডোমারের গোমনাতী বাজার, পাঙ্গামটুকপুর বাজার, চিলাহাটী বাজার, বোড়াগাড়ী বাজার, জলঢাকার, গোলমুন্ড, বালাগ্রাম, শিমুলবাড়ী, নীলফামারী সদরের রামগঞ্জহাটসহ এলাকার প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে ব্যাপক হারে বিক্রি হচ্ছে কারেন্ট জাল। প্রকাশ্যে এসব জাল বিভিন্ন হাট বাজারে বিক্রি হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নীলফামারী ও সৈয়দপুর থেকে এ জাল হাটবাজারে সরবরাহ করছে। সম্প্রতি নীলফামারী বড়বাজারের মনিহারী ব্যবসায়ী কানাই লাল কুণ্ডর পাবনাপট্টির বাড়িতে অভিযান চালিয়ে নীলফামারী ডিবি পুলিশ কারেন্ট জাল উদ্ধার করে।

জানা গেছে, নীলফামারী ও সৈয়দপুরের অন্তত ১০ জন ব্যবসায়ী নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবসার সাথে জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ