আজ বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র সম্পর্ক ও প্রতিরক্ষা বিষয়ক সিনেট স্থায়ী কমিটির বৈঠক শেষে মুশাহিদ হোসেইন গণমাধ্যমকে এসব কথা বলেন। ভারত ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়টি পর্যালোচনার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক এবং রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর এ উত্তেজনা দেখা দিয়েছে। ভারত বলে আসছে- ওই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে। অন্যদিকে, পাকিস্তান বলছে, ভারতে যেকোনো ধরনের হামলার পরই পাকিস্তানকে দোষারোপ করা দিল্লির অভ্যাসে পরিণত হয়েছে। উত্তেজনার অংশ হিসেবে দু দেশ সেনা মহড়াও দিয়েছে।