• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে জেলে শূণ্য অভয়াশ্রম, ইলিশবিহীন মাছঘাট

img_5482চাঁদপুর: চাঁদপুরে মা ইলিশের প্রজনন রক্ষা ১২ অক্টোবর থেকে প্রশাসনের কঠোর নজরদারীতে   রয়েছে। এই সফল অভিযানের ফলে চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলে শূন্য হয়ে পড়েছে। সেই একই চিত্র দেখা যায় চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে। প্রতিবছরেই মা ইলিশ প্রজনন মৌসুমে সরকারের পক্ষ থেকে মাছ ধরা নিষেধ থাকে। কিন্তু প্রতিবছরের তুলনায় এই বছর অভিযান প্রশাসনের পক্ষ থেকে খুব কঠোর ভাবে নেওয়া হচ্ছে। চাঁদপুরে প্রশাসনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী।
সরকারের ব্যাপক কর্মসূচির ফলে দেশে বেড়েছে ইলিশের উৎপাদন। সেই হিসেবে চাঁদপুরে ইলিশ উৎপাদন লক্ষ্য মাত্রা ছাড়িয়েছে। গত বছর জেলা প্রশাসনের সফল উদ্যেগের ফলে চাঁদপুরে এবার ইলিশের লক্ষ্য মাত্রা অনেক বেড়েছে বলে মৎস্য ব্যবসায়ারীরা জানান। অন্য বছরের তুলনায় এবছর মৌসুমের আগে থেকেই চাঁদপুরে মাছঘাটে প্রযাপ্ত ইলিশ দেখা গেছে। সময় বাড়ার সাথে সাথে মাছঘাট ছিলো ইলিশে ভরপুর। এছাড়া নদী মাতৃক অন্যসব উপজেলা গুলোতেও এবার ইলিশ ছিলো দেখার মত।
গত ১২ অক্টোব থেকে ২ নভম্বের পর্যন্ত মেঘনায় জাল ফেলা, ইলিশ মাছ পরবিহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ ভাবে নিষেধ করা হয়েছে। এই অভিযান চলাকালীন সময়ে মেঘনায় কোনো জেলে নৌকো দেখা যায়নি। এ কারনে মাছঘাট ও মেঘনায় জেলে শূণ্য হয়ে পড়েছে। মেঘনায় মা’ইলশি রক্ষা অভিযানে জেলে ও জনসাধারণের সহযোগিতায় তা সম্ভব হয়েছে বলে মনে করেন প্রশাসন।
প্রশাসনিক সূত্রে থেকে জানা যায়, চাঁদপুরে মা ইলিশের প্রজনন রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে   রয়েছে। অভিযান সফল করার লক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনও, ম্যাজিস্ট্রেট, অ্যাসিল্যান্ড, নৌ পুলিশ, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ, ডিবি, আনসারের সমন্বয়ে ১শ কিলোমিটার এলাকায় সার্বক্ষনিক টহলের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে কোনো অসাধু জেলে নদীতে নামতে না পারে।
এদিকে এসকল কার্যক্রম বাস্তবায়নের জন্য অভাশ্রমের পূর্ব মুহুত্ব পর্যন্ত জনপ্রতিনিধি ও জেলেদের নিয়ে সভা সমাবেশ করা হয়েছে। যাতে করে ওই সকল ইউনিয়ে কোনো জেলে নৌকা নিয়ে নদীতে নামতে না পারে। আর সেই কার্যক্রম এখন আমরা সুফল ভাবে ভোগ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ