• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাবার হাতে জমজমের পানি খেলেন খাদিজা

খাদিজাসিসি নিউজ: সিলেটের এমসি কলেজে বদরুল আলমের চাপাতির আঘাতে আহত খাদিজা আক্তার নার্গিস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মঙ্গলবার থেকে তাকে প্রোটিন খাওয়ানো হচ্ছে। আজ শনিবার তাকে জমজমের পানি খাওয়ানো হয়েছে। এছাড়াও তাকে জেলি, কেক ও অরেঞ্জ জুস খাওয়ানো হয়েছে।

খাদিজার বাবা মাসুক আহমদ জানান, গত দুই দিন থেকে খাদিজাকে হুইল চেয়ারে বসিয়ে ঘুরানো হচ্ছে। আজ তিনি খাজিদাকে হুইল চেয়ারে বসিয়ে ১০ থেকে ১৫ মিনিটের মতো ঘুরিয়েছেন। এসময় তিনি নিজে খাদিজাকে জমজমের পানি পান করিয়েছেন বলে জানান সৌদি আরব প্রবাসী মাসুক মিয়া।

মাসুক আহমদ জানান, খাদিজা কথা বলতে না পারলেও সে পরিবারের সদস্যদের চিনতে পারছে। ডাক্তারের বরাত দিয়ে মাসুক বলেন, শিগগিরই খাদিজা কথা বলতে পারবে। এছাড়াও দুই একদিনের মধ্যে খাদিজাকে কেবিনে দেয়া হতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমার মেয়েকে যে বখাটে হামলা করেছে, তার সুষ্ঠু বিচার হোক। তা না হলে খাদিজার মতো আরো অনেকেই বখাটেদের হামলায় শিকার হবে।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর খাদিজাকে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বদরুল আলম চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে ওই দিন রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ