• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে ইউপি নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

img_0929চাঁদপুর প্রতিনিধি: তফসিল ঘোষণার পর চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ফলে বালিয়া ইউনিয়ন পরিষদ এলাকার বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠান প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে। পৌরসভা নির্বাচনের মতো ইউপি নির্বাচন দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, এ থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা জয়ী লাভের আশায় প্রচার প্রচারণা শুরু করেছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম মিয়াজী (নৌকা), বিএনপি সমর্থীত হাফিজুর রহমান ঢালী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থীত আ. রহমান গাজী (হাতপাখা), ইসলামী ফ্রন্ট সমর্থীত প্রার্থী মো. আতিকুর রহমান (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইউসুফ আলী মাঝি (আনারস) প্রতিক বরাদ্দ পান।
এদিকে সদর উপজেলার ১টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মতবিনিময় সভা করছেন। ভোটার ও প্রার্থীদের নিয়ে শুরু করেছেন নানা হিসাব-নিকাশ। সব মিলিয়ে হাটবাজার থেকে শুরু করে হোটেল, অফিসসহ চায়ের দোকান সর্বত্রই শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে স্থানীয় সংসদ সদস্য ও জেলার সভাপতি ও উপজেলার সভাপতিরা দলের প্রার্থীদের পক্ষ্যে প্রচারনায় নামছেন।
বিএনপির প্রার্থীরা মাঠে কম থাকার কারণ হিসেবে দলের একাধিক নেতা বলেন, সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান হাফিজুর রহমান ঢালী (ধানের শীষ) তিনি রাজনৈতিক হয়রানির ভয়ে মাঠে তেমন একটা নামছেন না। তাই ইউনিয়ন বিএনপি প্রার্থীরা নিজ নিজ এলাকায় ঘরোয়া পরিবেশে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে বালিয়া ইউনিয়নে চেয়ারম্যানদের থেকে কোন ভাবেই পিছিয়ে নেই মেম্বার প্রার্থীরা। সকাল হলেই কর্মীদের নিয়ে প্রচারনায় নেমে পড়েন তারা। জাহিদ হোসেন খান (ফুটবল), ইসমাইল হোসেন গাজী তপন (মোরগ) ও আ. লতিফ খানসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা বেশ মরিয়া হয়ে প্রচার প্রচারনা করছেন।
উল্লেখ্য : আগামী ৩১ অক্টোবর বালিয়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উক্ত ইউনিয়নের তফসিল ঘোষনা করে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্রের সংখ্যা ৬৪। এছাড়াও মোট ২২ হাজার ৫শ’ ৮১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটর ১১ হাজার ৯শ’ ২৮ ও মহিলা  ভোটার ১০ হাজার ৬শ’ ৫৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ