• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

hasinaসিসি নিউজ: আওয়ামী লীগের সভাপতি হিসেবে বর্তমান সভাপতি শেখ হাসিনা পুনঃনির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম এবং বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। এসময় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এই প্রস্তাব সমর্থন করলে উপস্থিত কাউন্সিলররাও সমর্থন করেন।

এর আগে আওয়ামী লীগের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন প্রক্রিয়া চলেছে। রবিবার বিকাল পৌনে ৫টায় আলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে মঞ্চ থেকে নেমে কাউন্সিলর সারিতে বসেন দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

নেতা নির্বাচিত করতে মঞ্চে উঠেছে তিন সদস্যের নির্বাচন কমিশন। এই তিনজন হলেন, অ্যাডভোকেট ইউসুফ হুমায়ুন, ড. মশিউর রহমান ও রাশেদুল আলম।

বিদায়ী ভাষণে কাউন্সিলরদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আপনারা বলেছেন, আজীবন আমাকে নেতৃত্ব দিতে। এটা সম্ভব নয়। আমি তো মনে করি, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা পূরণ করেছি।’ তিনি বলেন, ‘দলকে দ্বিতীয় দফা ক্ষমতায় এনেছি। তিনবার সরকার গঠন করেছি, তিনবার প্রধানমন্ত্রী হয়েছি। আপনারা আমাকে সম্মান দিয়েছেন। আমি মনে করি, আমার কাজ শেষ।’তবে উপস্থিত কাউন্সিলররা সমস্বরে ‘না-না-না’ বলতে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ