• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইয়েমেন থেকে পালিয়ে সৌদি সীমান্তে আটকা ৫ বাংলাদেশী

সৌদি সীমান্তআন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সাথে ইয়েমেনের চলমান সংঘর্ষে ইয়েমেনে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের অনেকে জীবন বাঁচানোর তাগিদে পালিয়ে বেড়াচ্ছেন। ইয়েমেনের রাজধানী সানা থেকে পালিয়ে ১৫ দিন পূর্বে সৌদি আরবের ওয়াদীয়া সীমান্তে এসে আশ্রয় নিয়েছেন পাঁচজন বাংলাদেশী শ্রমিক। তারা হলেন মুখলেছুর রহমান, হারুন, আলাউদ্দিন, মনির ও আলম।

সানা থেকে পালিয়ে আসতে পারলেও বৈধ পাস না থাকায় সৌদি আরবে প্রবেশ করতে পারছেন না। বর্তমানে যেখানে তারা অবস্থান করছেন সেখানে কোনো খাবার না থাকায় অনাহারে অর্ধহারে দিন পার করছেন। তাদের সাথে সরাসরি যোগাযোগের মোবাইল নং 00966501351812

দেশে ফিরতে বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি উদ্যোগ গ্রহণ করার জন্য আকুল আবেদন জানিয়েছেন তারা।

এ প্রতিনিধি আটকেপড়াদের সাথে সরাসরি কথা বলে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। এ ব্যাপারে জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর আজিজুর রহমান এবং কনসাল শ্রম মো. রেজাই রাব্বিকে বিষয়টি জানানো হলে তাঁরা জানান কনস্যুলেট বিষয়টি জেনেছেন এবং সৌদি বর্ডার গার্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে দেশে পাঠাতে কনস্যুলেটের চেষ্টা চলছে বলেও তারা আশ্বাস দিয়েছেন।

সৌদি বর্ডারে যুদ্ধ চলছে। তাই এই ৫জন বাংলেদশী খুব আতংকে দিন কাটাচ্ছেন। তাছাড়া কাছে কোন লোকালয় না থাকায় খাবার এবং পানির অভাবে দিন পার করতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ