• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাচ শেষে মঞ্চেই মৃত্যু

252778_1বিনোদন ডেস্ক: নাচের অনুষ্ঠান তখন প্রায় শেষের দিকে। আচমকা মঞ্চেই পড়ে গেলেন নৃত্যশিল্পী। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ! মঞ্চে নাচের সময় এভাবেই মারা গেলেন শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও মরাঠি অভিনেত্রী অশ্বিনী একবোড়ে।

রোববার সন্ধ্যায় পুনের ভারত নাট্যমন্দিরে নাচের অনুষ্ঠান করছিলেন বছর চুয়াল্লিশের এই শিল্পী। নাচের অনুষ্ঠান শেষ হতে না হতেই মঞ্চে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রের খবর, নাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অশ্বিনী। তার স্বামী ও এক ছেলে রয়েছে।

বেশ কিছু মরাঠি ছবিতে অভিনয় করেছেন অশ্বিনী। এমনকি, মরাঠি নাটক ও থিয়েটার দুনিয়াতেও জনপ্রিয় ছিলেন তিনি। আঞ্চলিক ভাষার কয়েকটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন।

তবে এ সবের থেকেও নাচের প্রতি তার আলাদা একটা টান ছিল। ভরতনাট্যম শিখেছিলেন। তাই অভিনয়ে এলেও সেই নাচটাকে কখনওই ভোলেননি। ছবি এবং থিয়েটারে অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে নাচের অনুষ্ঠানও করে বেড়াতেন তিনি।

শুধু ছবিতে অভিনয় নয়, মরাঠি থিয়েটার-নাটক- সব ক্ষেত্রেই অভিনয়ে দক্ষতার ছাপ রেখে গিয়েছেন অশ্বিনী। কিন্তু শিল্পী সত্তার বাইরেও আরও একটি দিক ছিল অশ্বিনীর। নারী অধিকার ও পরিবেশবিষয়ক বিভিন্ন আন্দোলনেও সক্রিয় ভূমিকা নিতেন তিনি।

তথ্যসূত্র: আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ