• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সড়ক দূর্ঘটনালালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।  নিহতরা হলো, মির্জারকোর্ট গ্রামের আমানতুল্লার ছেলে দেলোয়ার হোসেন (৩০), একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মাদরাসা ছাত্র লাবিব মিয়া (১২) ও নূরল ইসলামের ছেলে আব্দুস সাত্তার (৩৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোরে উপজেলাধীন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোর্ট নামক স্থানে বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রকি (১২) নামে এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর  তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ