• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরের স্মৃতি স্তম্ভটি অযত্নে ধবংসের পথে

siritisudoমোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরের বধ্যভূমিতে নির্মিত স্মৃতি স্তম্ভটি অযত্নে ধবংসের পথে। সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে, অযতœ অবহেলায় এর উভয় পার্শ্বের পাটাতন চুরি হয়ে গেছে, ধবসে গেছে কিছু অংশ এবং পুরো স্মৃতি স্তম্ভ নোংরা হয়ে পড়ে রয়েছে।
“৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাক-হানাদার বাহিনীর গণহত্যার জন্য ব্যবহৃত ৩৫টি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতি স্তম্ভ নির্মাণ”শীর্ষক প্রকল্পের আওতায় ৮ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয়ে রানীরবন্দরের আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে নির্মিত হয়েছে দৃষ্টি নন্দন স্মতি স্তম্ভ। রানীরবন্দর থেকে প্রায় দেড় কিলমিটার সৈয়দপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন ইছামতি নদীর তীরে দৃষ্টি নন্দন এই স্মারক স্থাপত্য শুরু থেকেই মানুষের দৃষ্টিকারে।
উল্লেখ্য,৭১’ এর মুক্তিযুদ্ধ চলাকালে একদল অবাঙ্গালী সহ পাকিস্তানী হানাদারদের দোসররা বৃহত্তর রানীরবন্দরের শতাধিক লোককে ওই ফাঁকা জায়গায় নিয়ে এসে ধারালো অস্ত্র এবং গুলি করে নৃশংসভাবে হত্যা করে সেখানেই লাশগুলো একটি মাত্র গর্ত করে পুতে রাখে। আশি অনূর্ধ আব্দুর রহিম জানান,বধ্যভূমিটি ছিল একটি সমতল জায়গা। জেবি স্কুল কর্তৃপক্ষ নাম মাত্র একটি স্মৃতি স্তম্ভ তৈরি করে রেখেছিল।
এদিকে স্মৃতি স্তম্ভটি নির্মাণ করার পর রক্ষণাবেক্ষনের অভাবে পুরো চত্বর নোংরা এবং কিছু ভেঙ্গ পড়ে রয়েছে। এদিকে সচেতন মহল মত প্রকাশ করেন, শুধু সংরক্ষণ নয় স্মৃতি স্তম্ভের পুরো জায়গায় সীমানা প্রাচীরসহ বাগান করা হলে দৃষ্টি নন্দন স্মৃতি স্তম্ভটির গুরুত্ব আরও বহুগুণে বেড়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ