• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাম্পের পার্টিতে যা থাকতো

ট্রাম্পআন্তর্জাতিক ডেস্ক:‌ একের পর এক মডেল,‌ অভিনেত্রীদের যৌন হেনস্থার অভিযোগ এখনো সামলে উঠতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। তারই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থীর বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ।

একটি মার্কিন ওয়েবসাইটের দাবি, ট্রাম্প নাকি অতীতে একাধিক ‘‌সেক্স পার্টি’‌-‌র আয়োজন করতেন, যেখানে থাকত কোকেনের মতো মাদক সেবনের ঢালাও বন্দোবস্ত। অতিথির খুশি করতে আনা হতো উঠতি মডেল, যৌনকর্মীদের। এমনকী বিশেষ বিকৃতমনস্ক অতিথিদের জন্য থাকত নাবালিকারাও।

১৯৮৮ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এই পার্টিগুলি হতো ট্রাম্পের মালিকানায় থাকা ম্যানহাটনের বিলাসবহুল ‘‌হোটেল প্লাজা’‌-‌তে। ওই হোটেলের তৎকালীন দুই কর্মীই এই তথ্য ফাঁস করেছেন। দুই কর্মীর মধ্যে একজনের কাজ ছিল পানীয় ঠিকমতো তৈরি হচ্ছে কি না, সেটার তদারকী করা। অপরজন কাজ ছিল সুন্দরী অতিথিদের সঙ্গে ট্রাম্পের ছবি তোলা।

পানীয় দেখাশোনার দায়িত্বে থাকা কর্মী ওই ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‌রাত একটু গভীর হলেই ট্রাম্পের নির্দেশে কোকেন সরবরাহ করা শুরু হতো। যারা যৌনতা আগ্রহী, তাদের জন্য থাকত হোটেলের আলাদা ঘর। প্রতিটা ঘরে ঘুরে ঘুরে ট্রাম্প দেখতেন কোথায় সুন্দরী নারীরা আছেন। যৌনতার ব্যাপারে ওঁর খুব একটা সংকোচ ছিল না। অনেক সময় হোটেলের ঘর থেকে একাধিক সুন্দরী নারীকে বেছে নিয়ে নিজের আলাদা ঘরে চলে যেতেন তিনি।’‌

প্রাক্তন চিত্রগ্রাহকের দাবি, ‘‌ট্রাম্প প্রায় প্রতি পার্টির শুরুতেই ঘোষণা করে দিতেন, উপভোগ করার প্রায় সব সরঞ্জামই এই পার্টিতে রয়েছে। আলাদা আলাদা ঘরে মাদক, যৌনকর্মী এবং নাবালিকা মডেল রাখা হয়েছে। অতিথিরা যেন পছন্দ মতো ঘর বেছে নেন।’‌ এই অভিযোগ যে নেহাতই ভিত্তিহীন নয়, তার প্রমাণ মিলেছে প্রাক্তন মার্কিন মডেল গ্যারি লুসেশি-‌র মন্তব্যে।

তিনি বলেছেন, ‘‌ট্রাম্পের পার্টির জন্য সকলেই অপেক্ষা করে থাকত। শ্রেষ্ঠ সুন্দরীদের সঙ্গ পাওয়া যেতো ওখানে গেলে। অনেক নাবালিকাকেও দেখেছি। তবে আমি নাবালিকা কিংবা মাদকের থেকে দূরত্ব বজায় রাখতাম।’‌‌-সংবাদমাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ