• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের বিক্ষোভ মিছিল

পল্লী বিদ্যুৎ সমিতিঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চুক্তি বাতিলের প্রতিবাদে ও চাকুরী স্থায়ী করনের দাবিতে অনিদ্রিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে।
মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ জেলা শাখা এ কর্মসুচি পালন করে।কর্মসুচির শুরুতে আজ সকাল সাড়ে ১১ টার দিকে সংগঠনের নেতাকর্মীরা কর্মবিরতি রেখে ঝিনাইদহ-চুয়্ডাাঙ্গা সড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান ফটকে এসে শেষ হয়।
পরে তারা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মান্নান শেখ, সংগঠনের নেতা দিপক কুমার বিশ্বাস, দেলোয়ার হোসেন সহ ৬ উপজেলার নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।
এসময় বক্তারা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চুক্তি বাতিলের প্রতিবাদে ও চাকুরী স্থায়ী করনের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। তাদের এ দাবি মানা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসুচি দেওয়ার ঘোষণা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ