• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ফেন্সিডিলসহ পিতা ও পুত্র আটক

আটকসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ফেন্সিডিলসহ ওয়াহেদুল ইসলাম (৪৫) ও ফজলে রাব্বী (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের উপকন্ঠে ঢেলাপীর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তারা সম্পর্কে পিতা ও পুত্র।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে পুলিশ মটরসাইকেল (ডায়াং রানার) যোগে আসা মাদক ব্যবসায়ী পিতা ও পুত্রকে আটক করে। এসময় তাদের মটরসাইকেলে থাকা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অভিযানে ওই পুলিশ কর্মকর্তার সাথে গোলাহাট পুলিশ ফাঁড়ির এটিএসআই তোফায়েল আহমেদ ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মটরসাইকেলসহ আটক পিতা ও পুত্রের বাড়ী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুরের উত্তর ভবানীপুর গ্রামে।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম সিসি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ